শরতের বার্তা
- আবু জাফর মহিউদ্দীন

নব্য রূপ ছড়াতে ধরাতে,
শরৎ এসেছে,আজ,
উদয় ভাস্কর , নীল আকাশে
সোনালী রশ্মির সাজ ।

ঋতুর সাথে সাথে বাগানে
এসেছে রং , ক্ষেতে
শেফালী কামিনীও ফুটেছে,
প্রকৃতি সেজেছে নববধূতে।

শুভ্র সকালে শিউলি-বেলি
শরৎ হলো ঋতুর রাণী,
তটিনী তীরে হাসে কাশফুল
অপরূপ রূপে ধরণী।

লেকের শীতল জল ছুঁয়ে
ঝিরঝির বাতাস এসেছে,
বৃষ্টি-রোদের লুকোচুরি
কখনো এ ঋতু খেলছে।

শুভ্র সুগন্ধি সেবন্তী
ছড়িয়েছে নতুন ছায়া,
সব মানুষ খুশি, ঋতুতে
জগতে এনেছে মায়া।


০৭-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

০৭-০৯-২০২৩ ২১:৩৪ মিঃ

খুব ভালো লিখেছেন কবি ।

০৭-০৯-২০২৩ ১৫:২২ মিঃ

ধন্যবাদ সবাইকে